TooyBD Educational Toys Logo

কেন কিনবেন Focus Challenge?
Educational Toy

ধৈর্য ও মনোযোগ বৃদ্ধি করবে
01

ধৈর্য ও মনোযোগ বৃদ্ধি করবে

আজকের দিনে সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল ডিভাইসের ছড়াছড়িতে আমাদের সন্তানরা দিন দিন ধৈর্য হারিয়ে ফেলছে। একটু কষ্ট হলেই ছেড়ে দেওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা - এগুলো এখন সব বাবা-মায়েরই Common সমস্যা। ফোকাস চ্যালেঞ্জ খেলনা এই সমস্যাটাকে সরাসরি মোকাবেলা করে। নিয়মিত এই খেলনার সাথে সময় কাটালে শিশুর মনোযোগ, একাগ্রতা এবং কোনো কাজে লেগে থাকার অভ্যাস ধীরে ধীরে গড়ে ওঠে।

Cognitive Ability অর্থাৎ জ্ঞানীয় ক্ষমতা বিকাশে সহায়ক
02

Cognitive Ability অর্থাৎ জ্ঞানীয় ক্ষমতা বিকাশে সহায়ক

বাড়ন্ত বয়সে শিশুর মস্তিষ্ক প্রতিনিয়ত নতুন কিছু শিখতে ও বুঝতে চায়। এই সময়ে তার মস্তিষ্ককে সক্রিয় রাখা সবচেয়ে জরুরি। Cognitive ability বা জ্ঞানীয় ক্ষমতা হলো সেই দক্ষতা যা দিয়ে শিশু তার চারপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে এবং সেটা নিজের মতো করে বিশ্লেষণ করতে পারে। ফোকাস চ্যালেঞ্জ খেলনার তিনটি আলাদা লেভেলের চ্যালেঞ্জ সম্পন্ন করতে গেলে শিশুর মস্তিষ্ককে পুরোপুরি সজাগ ও সক্রিয় থাকতে হয়। আর এভাবে বারবার চর্চার মধ্যে দিয়েই তার জ্ঞানীয় ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে।

Hand-Eye Coordination উন্নত করবে
03

Hand-Eye Coordination উন্নত করবে

ফোকাস চ্যালেঞ্জের চ্যালেঞ্জগুলো শুধু মাথা খাটানোর বিষয় না, এখানে শিশুর চোখ, হাত আর মস্তিষ্ক একসাথে কাজ করে। একটা কাজ করতে গিয়ে চোখ যা দেখছে, হাত সেটাকে কাজে রূপ দিচ্ছে - এই সমন্বয়ই হলো Hand-Eye Coordination। এই দক্ষতা শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে না। লেখাপড়া, আঁকাআঁকি বা দৈনন্দিন যেকোনো কাজে এই সমন্বয় শিশুকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে।

Motor Skill Development
04

Motor Skill Development

বিশেষজ্ঞরা বলেন, ৫ বছর বয়স পর্যন্ত শিশুর Motor Skill বিকাশে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। এই বয়সে শিশু যদি শুধু মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকে, তাহলে তার শারীরিক ও মানসিক বিকাশ দুটোই বাধাগ্রস্ত হয়। কিটের বিভিন্ন লেভেলের চ্যালেঞ্জ খেলতে গিয়ে শিশুর আঙুল ও হাতের সূক্ষ্ম নড়াচড়া বা Fine Motor Skill বিশেষভাবে উন্নত হয়, যা তার ভবিষ্যৎ নতুন শেখার ভিত্তি তৈরি করে দেয়।

Focus Challenge

ফোকাস চ্যালেঞ্জ কিট হলো ধৈর্য আর মনোযোগ বাড়ানোর একটি মজাদার বৈজ্ঞানিক খেলা। একটি অ্যালুমিনিয়াম লুপকে তার স্পর্শ না করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে হবে - স্পর্শ করলেই বেজে উঠবে Buzzer! তিনটি ভিন্ন লেভেলের চ্যালেঞ্জ শিশুকে প্রতিবার নতুনভাবে পরীক্ষায় ফেলবে। খেলার ছলে এই কিটটি শিশুর মনোযোগ, Cognitive Ability, Hand-Eye Coordination এবং Fine Motor Skill - সবকিছু একসাথে বিকশিত করে। আর যেহেতু এটি সম্পূর্ণ Age Independent, পরিবারের সবাই মিলে খেলতে পারবেন এবং একে অপরকে চ্যালেঞ্জ জানাতে পারবেন এবং কাটাতে পারবেন দারুণ কিছু মুহূর্ত।

Inside the Box

  • Focus Challange Device

    Focus Challange Device

    Main Device With Battery

  • 3 Level Shape

    3 Level Shape

    Contains 3 levels of shapes

Price
580
Free Shipping
In stock, ready to ship
Delivery within 2-3 days